
প্রবল ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ও দুর্যোগকালীন সময়ে দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এমপি ও ২৯৯-রাঙামাটি আসনের সংসদ সদস্য সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী , জেলা পুলিশ সুপার রকিব উদ্দিন জেলার সামাজিক ও রাজনৈতিক নেতারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসনের সকলস্থরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে মিলিত হন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত রাঙামাটি ও অন্যান্য পার্বত্য জেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উদ্ধার, ত্রাণ বিতরণ এবং পুনর্বাসন কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত ও বন্যাকবলিত এলাকাগুলো সরেজমিন পরিদর্শন করেছেন এবং দুর্গত মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বন্যা ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বয় সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব সমন্বয় ও তদারকি করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি চট্টগ্রামের পাশাপাশি রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো এবং ত্রাণ কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করছেন।