ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

ময়মনসিংহে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ময়মনসিংহে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

ময়মনসিংহের তারাকান্দায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে উপজেলার বিষকা নোগুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের একরামুল (৪৫) উপজেলার বিষকা নোগুয়া গ্রামের আব্দুল গনির ছেলে। অভিযুক্ত আল আমীন নিহতের বড় ভাইয়ের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একরামুলের সঙ্গে তার বড় ভাইয়ের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। রোববার দুপুরে একরামুল প্রতিবেশীর জানাজায় যাচ্ছিলেন। পথে কিছা বাজার এলাকায় তার ভাই ও ভাতিজা আল আমীনের সঙ্গে মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় আল আমীন ধারালো অস্ত্র দিয়ে একরামুলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তারাকান্দা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোবারক হোসেন বলেন, উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত