
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়জামার বেল্টের স্থান ও আন্ডারওয়্যারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে বহন করা ২ কেজি ১৬০ গ্রাম স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, গতকাল সোমবার সকাল ৯টা ৪০ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাইদুবাই ফ্লাইট ঋত৪৬৩ এর যাত্রী মীরসরাইয়ের মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী ব্যাগেজ নিয়ে কাস্টমসের গ্রীন চ্যানেল অতিক্রম করছিলেন।