ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

৪৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক

৪৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে একটি ডাবল কেবিন পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ মো. নুরআলম (৪৫) নামে এক জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা সংলগ্ন স্থানে ঢাকাগামী একটি ডাবল কেবিন পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ মো. নুরআলম নামে একজনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ। পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানার এসআই আবুল কাওসার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দাউদকান্দি-মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা সংলগ্ন স্থানে বিশেষ অভিযানে ঢাকাগামী একটি ডাবল কেবিন পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ মো. নুরআলম নামে এক জনকে গ্রেপ্তার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করেছে পুলিশ। আটক মো. নুরআলম পটুয়াখালী সদর থানার হাজিখালি গ্রামের মৃত আব্দুর রহিম গাজীর ছেলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত