ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ায় জেলা পরিষদের নতুন ভবন পরিদর্শন

উখিয়ায় জেলা পরিষদের নতুন ভবন পরিদর্শন

কক্সবাজারের উখিয়ায় জেলা পরিষদের নবনির্মিত ভবন পরিদর্শন করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আকতার সুইটি। গতকাল মঙ্গলবার তিনি ভবনটি ঘুরে দেখে নির্মাণকাজের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আকতার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, জেলা পরিষদের প্রকৌশলী মুহাম্মদ সাইফ এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে সুরাইয়া আকতার ভবনের অবকাঠামোগত মানে সন্তোষ প্রকাশ করেন। তিনি অবশিষ্ট আনুষঙ্গিক কাজ দ্রুত শেষ করে ভবনটি ব্যবহারের উপযোগী করার নির্দেশনা দেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী ও জনপ্রতিনিধিরা ভবনের গুণগত মান ও নান্দনিকতা বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাকি কাজ শেষ করার আশ্বাস দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত