ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অপরাধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় আজাদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত শুক্রবার বিকালে বাড়ির পাশের জমিতে কাজ করতে যায় ভূক্তভোগী শিশুর বাবা-মা। এই সুযোগে ফাঁকা বাড়িতে ঢুকে বাক প্রতিবন্ধী ওই শিশুকে জোড় পূবর্ক ধর্ষণের চেষ্টা চালায় যুবক আজাদুল। পরে শিশুটির গোংড়ানির শব্দ শুনে তার মা ঘরে ঢুকলে পালিয়ে যায় অভিযুক্ত। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করলে সাড়া দেয়নি ওই যুবকের পরিবার। পরে ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ২৪। ভুক্তভোগী শিশুটির বয়স ১১ বছর। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহাজাহান জানান , ১১ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই শিশুর বাবা বাদি হয়ে গত সোমবার সকালে ভূরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে অভিযোগের সত্যতা মেলায় থানায় একটি মামলা রেকর্ড করা হয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামিকে গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত