ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

ফেনীর পরশুরামে বিজিবির মেডিকেল ক্যাম্প

ফেনীর পরশুরামে বিজিবির মেডিকেল ক্যাম্প

বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) ফেনীস্থ-৪ ব্যাটালিয়নের উদ্যোগে ফেনীর পরশুরামে গতকাল বুধবার দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্প, বন্যার পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। মেডিকেল ক্যাম্পে প্রায় সাড়ে তিন হাজার হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ দেওয়া হয় এবং ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার পূর্ব প্রস্তুতি সম্পর্কে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিজিবি ফেনীস্থ-৪ ব্যাটেলিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল এমএম জিল্লুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ছাগলনাইয়া সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহমেদ পিপিএম, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল হাসান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জামাল উদ্দিন ভূইয়া, সাংবাদিক দিলদার হোসেন স্বপন, শেখ ফরিদ রতন ও এমএ হাসান প্রমুখ।

সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ৮টি বুথে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক নারী, পুরুষ ও শিশুসহ প্রায় তিন হাজার হতদরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়েছে।

এছাড়াও ডায়াবেটিস, ব্লাড টেস্ট ও চোখের পরীক্ষা করা হয়। সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়া। এসময় প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

চিকিৎসা সেবা নিতে আসা বয়স্ক রোগী আম্বিয়া খাতুন বলেন, আমরা সীমান্তে বাস করি, জেলা সদর অনেক দূরে হওয়ায় বিশেষজ্ঞ ডাক্তার দেখানো ব্যয় বহুল। তাই মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে এসেছি। এখানে আমাদেরকে বিনামূল্যে পররয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে। তাই বিজিবিকে ধন্যবাদ জানাই।

বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, প্রায় প্রতি বছর জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে সীমানা এলাকা ফেনীর পরশুরামে বন্যা দেখা যায়। তাই বন্যার ক্ষতিসহ যেকোনো দুর্যোগ থেকে রক্ষায় বিজিবির পক্ষ থেকে পূর্ব প্রস্তুতি সম্পর্কে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়াও ফ্রী মেডিকেল ক্যাম্পে প্রায় তিন হাজার হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ ও শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত