
ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদীর দাশুড়িয়ার বেদুনদিয়া-ঢুলটিতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউএরা ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প ও চোখের ছানি অপারেশন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ঈশ্বরদী উপজেলার বেদুনদিয়া-ঢুলটিতে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এ চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর। এ সময় বক্তব্য দেন নিউএরা ফাউন্ডেশনের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মাহাবুবুল হক দুদু, সহকারী পরিচালক (প্রোগ্রাম) শমসের আলী এবং সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।