ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

১০১ শয্যায় উন্নীত হচ্ছে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

১০১ শয্যায় উন্নীত হচ্ছে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরবাসীর দীর্ঘদিনের দাবির অবসান ঘটিয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন দিয়েছে সরকার।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর)-এর সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান সম্প্রতি নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই ধারাবাহিকতায় হাসপাতালটি ১০১ শয্যায় উন্নীত করার অনুমোদন মিলেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপন থেকে যায় প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে নবসৃষ্ট উপজেলার ১৩টিসহ মোট ৪৩১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবল সৃষ্টির জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার কথা বলেছিলাম। সরকার এখন অনুমতি দিয়েছে, এটি শুধু প্রশাসনিক অনুমোদন নয় বরং নবীনগরের মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ অর্জন। তিনি আরও বলেন, ১০১ শয্যায় উন্নীত হওয়ায় হাসপাতালটিতে নতুন চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় অবকাঠামো যুক্ত হওয়ায় নবীনগরের মানুষকে চিকিৎসার জন্য অযথা জেলা কিংবা ঢাকায় ছুটতে হবে না। এতে নবীনগরের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা হল। আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের মাধ্যমে নবীনগরের মানুষের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে। জনগণের প্রত্যাশা দ্রুত প্রকল্প বাস্তবায়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে হাসপাতালটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত