ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রেলওয়ে ওভার পাস নির্মাণে ভূমি অধিগ্রহণ সম্পন্ন

রেলওয়ে ওভার পাস নির্মাণে ভূমি অধিগ্রহণ সম্পন্ন

দীর্ঘদিন ধরে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ধীরগতিতে চলা চুয়াডাঙ্গা রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্পে অবশেষে গতি ফিরেছে। ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর শহরের রেলবাজার এলাকায় অধিগৃহীত জমি ও স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে ভেকু ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রেলস্টেশন সংলগ্ন বিভিন্ন স্থাপনা অপসারণ করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এ উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের অন্যতম বড় বাধা দূর হয়েছে। ওভারপাস নির্মাণের জন্য সরকার মোট সাড়ে ১৬ শতক জমি ও স্থাপনা অধিগ্রহণ করেছে। এর বিপরীতে ক্ষতিপূরণ বাবদ প্রায় ১৬ কোটি টাকা প্রদান করা হয়েছে। অভিযান চলাকালে সওজের কর্মকর্তা পুলিশ সদস্য এবং জমির মালিকরা উপস্থিত ছিলেন। তবে রেলবাজার এলাকার বাসিন্দা মো. রায়হান উদ্দীন অভিযোগ করেন, তিনি ৬৮ পয়েন্ট জমির ক্ষতিপূরণের অর্থ এখনও পাননি। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ জানায়, নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পরিশোধের পরই জমি অধিগ্রহণ ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কোনো জমির মালিক ক্ষতিপূরণ না পেয়ে থাকলে বা কোনো অভিযোগ থাকলে তিনি জেলা প্রশাসন কিংবা সওজের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত