ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৮০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

৮০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে পুলিশের অভিযানে মো. পারভেজ ও বিপ্লব নামে দুই মাদক কারবারিকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ৮০ হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি জীপ গাড়ীসহ গ্রেপ্তার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে চৌমুহনী পৌরসভার করিমপুর রূপসা শপিং কমপ্লেক্স এর সামনে পাকা রাস্তার উপর আসামিদের ব্যবহৃত কালো রংয়ের হার্ডজিপকেয়া নামক জীপ গাড়ী তল্লাশিকালে গাড়ীর পিছনে ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রংয়ের জীপারযুক্ত পলি ব্যাগে ৮০, ৩৬০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের দুইজনের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। আটক আসামি মো. পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বেগমগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত