ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রূপগঞ্জ সদর ইউনিয়নে নতুন প্রশাসক

রূপগঞ্জ সদর ইউনিয়নে নতুন প্রশাসক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরনবী ভুঁইয়া। এছাড়াও একই ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত নারী সদস্য হিসেবে বিএনপির ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহিলাদলের নেত্রীদের স্ব স্ব ওয়ার্ডের মেম্বার হিসেবেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনটি প্রকাশ করেছেন। রূপগঞ্জ ইউনিয়নের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়ে নূরনবী ভুঁইয়া রূপগঞ্জ ইউনিয়নের সবার সহযোগিতা কামনা করেছেন। এ সময় তিনি বলেন, নতুন প্রশাসক হিসেবে আমার কাজ হচ্ছে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সব সদস্যদের নিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর স্বপ্নের রূপগঞ্জ গড়বো।

এদিকে নতুন প্রশাসক হওয়ার খবর পেয়ে রূপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নূরনবী ভুঁইয়াকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পোস্ট করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত