ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

লবণ কারখানায় আগুনে দগ্ধ দুই শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ২ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজুল ইসলামের ছেলে নুরুল আলম এবং বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে দিদারুল আলম (৩২)।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত