
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে মোস্তাকিম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার উপজেলার শাহবাজপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চাড়োল ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মজিবর রহমানের একমাত্র পুত্র সন্তান মোস্তাকিম বাড়িতে খেলা করছিলো। এক সময় শিশুটি পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম বলেন ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।