ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া দুটি হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। অভিযানের সময় ছাদ থেকে গাছ বেয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে নিচে পড়ে আহত হন তিনি। গত শুক্রবার দিবাগত গভীররাতে সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুল বাতেন (৪২) বনগাঁও ইউনিয়নের সাধাপুর গ্রামের মৃত এসহাক মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল বাতেন দোতলা ভবনের ছাদ থেকে একটি গাছ বেয়ে পালানোর চেষ্টা করেন। এসময় গাছ থেকে পড়ে আহত হন তিনি। আহত অবস্থায় তাকে গ্রেপ্তার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমরান হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পালানোর চেষ্টাকালে তিনি আহত হন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত