ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের ২৪ ঘণ্টা পর হাসিব আলী (১২) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পিরানটুলি ঘাট এলাকা থেকে তার ভাসমান লাশটি উদ্ধার করা হয়। মারা যাওয়া হাসিব আলী সদর উপজেলার মহারাজপুর ফিল্টের হাট এলাকার চকটোলা গ্রামের মো. বাশির আলীর ছেলে। সে স্থানীয় আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মহারাজপুরের আকন্দবাড়িয়া মিশনতলা ঘাটে বন্ধুদের সঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যায় হাসিব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী থেকে আসা একটি ডুবুরি দল শুক্রবার বিকেলে উদ্ধার অভিযান শুরু করে। তবে আলোর স্বল্পতার কারণে প্রথম দিন সন্ধান না পেয়ে সন্ধ্যার পর অভিযান স্থগিত করা হয়।

গতকাল শনিবার সকাল থেকে ডুবুরি দল আবারও দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে দুপুরের দিকে ফায়ার সার্ভিস তাদের অভিযান সমাপ্ত ঘোষণা করে। এর কিছুক্ষণ পরই পিরানটুলি ঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা হাসিবের লাশ নদীতে ভাসতে দেখে উদ্ধার করেন। গোদাগাড়ী নৌ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত