ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে শিশু (১১) ধর্ষণ মামলার প্রধান আসামি রফিকুল ইসলাম ওরফে রাকিবকে (৫০) ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে। র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৮ জুন দুপুরে ভয়ভীতি প্রদর্শন করে ওই শিশুকে নিজ ঘরে জোরপূর্বক ধর্ষণ করে রফিকুল। পরদিন আবারো ধর্ষণের চেষ্টা করা হলে ওই শিশু পালিয়ে আত্মরক্ষা করে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী আসামির বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিকান্ডের ঘটনা ঘটায় এবং র‌্যাব-১২ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ওই শিশুর মা বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর থেকে আসামি পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাতে র‌্যাব-১২ ও র‌্যাব-৪ যৌথ আভিযানিক দল ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত