ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

গাঁজা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

গাঁজা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবন, প্রয়োগ ও ব্যবহারের দায়ে আফিল উদ্দিন জাদু (৩০) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল রোববার দুপুরে শায়েস্তাগঞ্জ পৌরসভার লেঞ্জাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার আমির হোসেনের ছেলে।

শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বানী চৌধুরী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(স) ও ৩৬(১) ধারায় তাকে দোষী সাব্যস্ত করে এ দণ্ড প্রদান করেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

অভিযানে শায়েস্তাগঞ্জ থানার এসআই কাশেমের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে। প্রশাসন জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত