ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিস্কুট ফ্যাক্টরির মালিককে জরিমানা

বিস্কুট ফ্যাক্টরির মালিককে জরিমানা

মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে বিসিক শিল্প নগরীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির মালিককে নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল রোববার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ অফিস মুন্সীগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় মনিটরিং করেন।

এসময় সেখানে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি তে মনিটরিং কালে দেখা যায় , নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর, বিস্কুট, পাউরুটি, কেক প্রভৃতি খাদ্য দ্রব্য প্রস্তুত করা হচ্ছে। ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা হয়েছে। কর্মীদের হাত ধোয়ার জন্য কোনো সাবান দেয়া হচ্ছে না। কেকের নিচে সাদা কাগজের পরিবর্তে পুরাতন খবরের কাগজ দেয়া হচ্ছে। এ ঘটনায় বেকারির মালিক আসলাম খানকে নব্বই হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশ দেয়া হয়।

এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। তাকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত