ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মধুপুরের আনারস যাবে পাকিস্তানে

মধুপুরের আনারস যাবে পাকিস্তানে

বাংলাদেশে উৎপাদিত জি আই পন্যখ্যাত আনারস পাকিস্তানে রপ্তানির সম্ভাব্যতা যাচাইয়ে পাকিস্তানের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশনের প্রতিনিধি দল গত বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুরে আনারস উৎপাদন এলাকা পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন পাকিস্তানের এনপিপিও প্রতিনিধি আকিব মেহেদী। এ সমসয় প্রতিনিধি দলের সদস্যরা মধুপুরের আনারস উৎপাদনকারী এলাকা, সেন্ট্রাল প্যাক হাউজ ও ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন।পরিদর্শন শেষে তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের আশা, অল্প সময়ের মধ্যেই পাকিস্তানে বাংলাদেশি আনারস রপ্তানি শুরু হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (রপ্তানি) এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) বি এম রকিবুল হাসান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত