ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৪০ সেকেন্ডের টর্নেডোতে ৩৫ বাড়ি লণ্ডভণ্ড

৪০ সেকেন্ডের  টর্নেডোতে ৩৫ বাড়ি লণ্ডভণ্ড

ফেনীর সোনাগাজীতে ৪০ সেকেন্ডের হঠাৎ টর্নেডোতে ৩৫টি পরিবার লণ্ডভণ্ড হয়ে গেছে। মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে রোববার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, বিকট শব্দে হঠাৎ টর্নেডো বয়ে যায। এতে স্থানীয়দের মাধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। চারটি বৈদ্যুতিক খুঁটি, শতাধিক গাছপালা, ২০টির মত ছোট বড় ঘর উড়ে যায়। ৩৫ টি পরিবারের বৈদ্যুতিক মিটারও উড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। হঠাৎ করে ঘর, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ধুমড়েমুচড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্তদের মাধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। বৃদ্ধ সাহাব উদ্দিন জানান, তার ৭০ বযসের জীবনে এমন টর্নেডো আর দেখেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত