ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জের নদীভাঙন এলাকায় জিও ব্যাগ ফেললেন এমপি

মুন্সীগঞ্জের নদীভাঙন এলাকায় জিও ব্যাগ ফেললেন এমপি

দিনভর বৃষ্টির মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ও শিলই ইউনিয়নের নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে জিও ব্যাগ ফেললেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। সোমবার তিনি এই দুই ইউনিয়নের ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে আসেন। এসময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী সহ উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এ. কে. এম. ইরাদত এবং মুন্সীগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা। এছাড়াও পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে তাঁরা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এমপি এবং ঝুঁকিপূর্ণ পয়েন্টসমূহ নিবিড়ভাবে পরিদর্শন করেন।ভাঙন প্রতিরোধে জরুরি ব্যবস্থার অংশ হিসেবে বিভিন্ন স্থানে আরো জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পাশাপাশি তাঁরা ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের দুর্ভোগ, নিরাপত্তা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা সংক্রান্ত বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। এমপি আশ্বস্ত করেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত