ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পদ্মার পাড়ে বিজিবির চিকিৎসা ক্যাম্প

পদ্মার পাড়ে বিজিবির চিকিৎসা ক্যাম্প

চাঁপাইনবাবগঞ্জের নারায়ণপুর ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী এলাকার স্বাস্থ্য সেবা উন্নয়নের লক্ষ্যে বিজিবি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নারায়ণপুর ইউনিয়নের মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিজিবি’র চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিজিবি’র নিজস্ব অর্থায়নে সীমান্তবর্তী দুর্গম চরাঞ্চলের অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসা ক্যাম্পে ভেটেরিনারী চিকিৎসকের মাধ্যমে স্থানীয় গবাদি পশুর চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পে ১ হাজার মানুষ ও ২০০ টি গবাদিপশুর চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা ক্যাম্পে বিজিবি’র রাজশাহী সেক্টরের মেডিকেল অফিসার, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ২ জন নারী ও শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের ১ জন চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক, বিজিবি’র ২ জন বেসামরিক চিকিৎসক ও চাঁপাইনবাবগঞ্জ পশু হাসপাতালের ১ জন ভেটেরিনারী চিকিৎসকসহ মোট ৮ জন চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করেন। এসময় বিজিবি’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত