
দিনাজপুরের বীরগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশনটি পৌরসভাকে হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. সুমা খাতুন।
২০২২ সালে জিওবি-আইডিবি প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বীরগঞ্জ পৌর শহরের ময়লা আবর্জনা প্রসেসের জন্য বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কের সুজালপুর ইউনিয়নের চাকাই মৌজার কেন্না কান্দরে প্রায় ১১ কোটি টাকা ব্যায় ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন (ময়লা গাড্ডা) নির্মাণ কাজ শুরু করেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষে বীরগঞ্জ উপজেলা সহকারী প্রকৌশলী সবুর হোসেন মন্ডল বীরগঞ্জ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন এর কাছে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন এর কাজ সমাপ্ত হওয়ার পর অদ্য হস্তান্তর করেন।