ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন

চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় যাবজ্জীবন

চাঁদপুরের মতলব উত্তরে ৭ বছর বয়সি শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলায় অরুণ ভুইঁয়া নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। গতকাল বুধবার শিশু সহিংসতা দমন ট্রাইবুন্যালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত অরুণ ভুঁইয়া উপজেলার গজরা ভুঁইয়া বাড়ির মৃত আব্দুল কাদির ভুঁইয়ার ছেলে। মামলার বিবরণ থেকে জানাগেছে, ২০২১ সালের ৯ জুলাই বেলা ১১টার দিকে ওই শিশু তার আপন ভাইয়ের সাথে বাড়ির পাশে জমিতে বীজ পাহারা দেওয়ার জন্য যায়। কিছু সময় অতিবাহিত হলে তাকে ওই জমির পাশে বসিয়ে রেখে খাবার খেতে যায় ভাই। এই সুযোগে সেখানে আসামি ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় তার দাদিকে ঘটনাটি জানায়। কারণ ওই দিন চিকিৎসার জন্য শিশুর বাবা-মা ঢাকায় ছিলেন। ঘটনাটি জানতে পেরে বাড়িতে এসে ১৪ জুলাই শিশুর পিতা মতলব উত্তর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক আলী আসামিকে গ্রেপ্তার করে ১৫ জুলাই আদালতে সোপর্দ করেন। পাশাপাশি তিনি মামলাটি তদন্ত শেষে একই বছর ২০ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত