
আশুলিয়ায় দুস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করা হয়। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় অর্ধশত নারীর মাধ্যে এই সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল বুধবার আশুলিয়ার ঘুঘুদিয়া স্কুল মাঠে এই মেশিন বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অর্ধশত নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সভাপতিত্ব করেন পাথালিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম।