ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পলাশে অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ

পলাশে অস্ত্রসহ গ্রেপ্তার পাঁচ

নরসিংদীর পলাশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের খালিসার টেক নামের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ঘোড়াশাল চরপাড়া গ্রামের কামরুল ইসলাম, শান্ত খান, আমির হোসেন, বিল্লাল হোসেন ও রুহান মিয়া। পুলিশ জানায়, গ্রেপ্তাররা বুধবার গভীর রাতে ঘোড়াশাল খালিসার টেক গ্রামে ডাকাতির প্রস্তুতি নিযে ঘোড়াশাল বাইপাস সড়কের আন্ডারপাসে অবস্থান করছিল।

পরে গোপন সংবাদে ভিত্তিতে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) কুতুব আলমের নেতৃত্বে পলাশ থানা পুলিশের একদম চৌকস টিম সেখানে অভিযান চালিয়ে তাদের কে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল, তিনটি ছুরি ও একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়। পলাশ থানার ওসি শাহেদ আল-মামুন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত