ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

ফরিদপুর চিনিকলে বিক্ষোভ

ফরিদপুর চিনিকলে বিক্ষোভ

মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ফরিদপুর চিনিকল লিমিটেড এর ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে গত মঙ্গলবার চিনিকলের প্রধান ফটকে ফটক সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে অবিলম্বে স্থগিত আদেশ প্রত্যাহার করে মৌসুমৗ জনবল হতে স্থায়ীকরণ করে সমন্ময় করা, সরকার ঘোষিত ১৫% প্রণোদনা পে-কমিশনের ন্যায় মজুরী কমিশনে বাস্তবায়ন, পে-কমিশনের ন্যায় একইসঙ্গে মজুরী কমিশন ঘোষনার দাবীসহ চিনিশিল্পকে সরকারি নিয়ন্ত্রণে রেখেই চিনিকলগুলোকে আধুনিকীকরণ করার দাবিতে এই বিক্ষোভ মিছিল, ফটকসভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমজীবী ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জসিম শেখ, সাবেক সাধারন সম্পাদক কাজল বসু, শ্রমজীবী ইউনিয়নের সমাজকল্যাণ সম্পাদক কামালউদ্দিন, দপ্তর সম্পাদক মিরাজ হোসেন, সাবেক সভাপতি মো. শাহিন মিয়া, সাবেক অর্থ সম্পাদক মো. মনিরুজ্জামান, সাবেক সদস্য আবুল কালাম আজাদ, মো. আরিফুল ইসলাম, মো.ফরিদ খান, গোলাম কিবরিয়া প্রমুখ। ফটক সভা- সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল চিনিকলের প্রধান ফটক হতে মধুখালী থানা গেট হয়ে পুনরায় চিনিকলে ফিরে আসে। সভায় জানানো হয়- দাবীগুলো আদায়ে ২২ জুলাই বুধবার সকাল ৯টায় বিক্ষোভ মিছিল, সকাল ১০টা হতে দুপুর ২টা পর্যন্ত ৪ ঘন্টা কর্ম বিরতি, ২৩ জুলাই বৃহস্পতিবার সকাল ৮টা হতে পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শণ কর্মসূচী পালিত হবে। সাবেক সদস্য মতিয়ার রহমান মিঞার সঞ্চলনায় কর্মসূচিতে চিনিকলের শ্রমিক-কর্মচারী ও শ্রমজীবী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত