ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান

রাঙামাটিতে বৃক্ষরোপণ অভিযান

‘বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ- এ প্রতিপাদ্যে রাঙামাটিতে উদ্বোধন করা হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার জিমনেসিয়াম মাঠে আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন ও বন বিভাগ। জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সাবেক পার্বত্য বিষয়ক মন্ত্রী ও সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

বিশেষ অতিথি ছিলেন, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী মনিস্বপন দেওয়ান, সদর জোন কমান্ডার একরামুল রাহাত, বন সংরক্ষক মো. আব্দুল আওয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ। উদ্বোধনী বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি বলেন, বৃক্ষ শুধু রোপণ করলে হবে না তা সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। এজন্য বন বিভাগকে আরো সমন্বয় বাড়াতে হবে। সামাজিকভাবে সকলকে সম্পৃক্ত করে বৃক্ষ রোপণ ও সংরক্ষণ করা গেলে সরকারের ২৫ কোটি চারা রোপণ কর্মসূচি সফল হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত