ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কলমাকান্দায় যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ উদ্বোধন

কলমাকান্দায় যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণ উদ্বোধন

নেত্রকোনা কলমাকান্দা উপজেলার লেংগুরায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-এর উদ্যোগে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে সরকারের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় এলাকার শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে লেংগুরায় আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এসব কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

স্থানভিত্তিক ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন (এলএসটিডি) প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম। এছাড়াও কৃষি বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাইস ট্রান্সপ্লান্টার ব্যবহার করে যান্ত্রিকভাবে ধানের চারা রোপণের একটি চিত্তাকর্ষক প্রদর্শনী করা হয়। কৃষি কর্মকর্তারা জানান, আধুনিক যন্ত্রের মাধ্যমে মাত্র এক ঘণ্টায় প্রায় ৩৩ শতক (এক বিঘা) জমিতে নিখুঁতভাবে ধানের চারা রোপণ করা সম্ভব। এতে শ্রমিক সংকট মোকাবিলার পাশাপাশি কৃষকের সময় ও উৎপাদন ব্যয় উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।

বক্তব্যে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমাদের দেশের শতকরা ৮০ ভাগের বেশি মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। ‘ভাতে মাছে বাঙালি’ প্রবাদটির অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ধানের ফলন বাড়ানোর বিকল্প নেই। বর্তমানে শিক্ষিত যুবসমাজ কৃষিকাজে আগ্রহ হারাচ্ছে। আধুনিক প্যান্ট-শার্ট পরা তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে হলে কৃষির যান্ত্রিকীকরণ ও আধুনিকীকরণের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষির আধুনিকীকরণের ওপর সর্বোচ্চ জোর দিয়েছেন। রাইস ট্রান্সপ্লান্টারের প্রশংসা করে তিনি বলেন, যন্ত্রের মাধ্যমে মাত্র ৪০ সেকেন্ডে চার সারি চারা রোপণ করা হচ্ছে, তাও আবার নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত