ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

পিরোজপুরে ১৩ বছর বয়সি এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামি তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একইসাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। গতকাল বৃহস্পতিবার পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের উত্তম কুমার মিস্ত্রি ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। সে অংক প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের সুবোধ মাষ্টারকে ঠিক করার জন্য গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ সকাল সাড়ে ৮টার দিকে তার নিজ বাড়ী থেকে যাওয়ার পথে সকাল ৯টার দিকে আসামি তন্ময় মিস্ত্রীর বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তায় পৌঁছলে আসামি তন্ময় মিস্ত্রী কিশোরীকে দেখে তার সঙ্গে কথা বলার ছলে কাছাকাছি আসে এবং তার মুখ চেপে ধরে অমল মিস্ত্রীর বসত ঘরের পূর্ব পাশের একটি রান্না ঘরে নিয়ে মাটিতে শোয়াইয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার কথা কারো কাছে না বলার জন্য আসামি ভুক্তভোগী কিশোরীকে ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে।

পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া থানায় মামলা দায়ের করা হয় এবং তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় প্রদান করেন। এতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর ছিলেন রহিমা আক্তার হাসি। আসামি পক্ষের আইনজীবী ছিলেন শওকত হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত