
খুলনা মহানগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন পুকুরে গোসল করতে যেয়ে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ পানিতে ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। সূত্রে জানা গেছে, খুলনা মহানগরীর সিএন্ডবি কলোনির দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন পুকুরে খুলনা পাবলিক কলেজের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহেদ মাহমুদ তার পিতাকে বলে গোসল করতে যায়। গোসল করতে গিয়ে বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে শাহেদ মাহমুদের লাশ পুকুরে ভেসে ওঠে। তার পিতা আব্দুর রহমান একজন ব্যবসায়ী ও মা লাবনী ইউসিবিএল ব্যাংকে কর্মরত। বাদ আছর দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে নগরীর গোয়ালখালী কবর স্থানে দাফন করা হয়।