ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুরের অভিযোগ

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মন্টুসহ তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় শ্রীনগর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য অনিক ইসলাম অভি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তন্তর ইউনিয়নের সিংপাড়া বাজারে অবস্থিত তন্তর ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে অনিক ইসলাম অভি ও স্থানীয় কয়েকজন কথাবার্তা বলছিলেন।

এ সময় মন্টুসহ নাম উল্লেখিত পাঁচজন এবং আরও ৭-৮ জন অজ্ঞাত ব্যক্তি মোটরসাইকেলে করে এসে উসকানিমূলক কথাবার্তা ও গালিগালাজ শুরু করেন। এতে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে অনিক ইসলাম অভি ও রফিকুল ইসলাম দীপুকে মারধর করেন।

এতে তারা আহত হন। হামলাকারীরা অনিক ইসলাম অভির পকেটে থাকা ২০ হাজার টাকা নিয়ে যায় এবং দলীয় কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে আহতরা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বজনদের সঙ্গে আলোচনা শেষে অনিক ইসলাম অভি শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে মন্টু বলেন, আমার সঙ্গে অভির মারামারি হয়েছে কিন্তু আমি বিএনপির পার্টি অফিস ভাঙচুর বা কোনো ক্ষতি সাধন করিনি। শ্রীনগর থানার পুলিশ পরিদর্শ (তদন্ত) মিল্টন দত্ত বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত