ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

৭৭ বস্তা ঝিনুক জব্দ, পরে নদীতে অবমুক্ত

৭৭ বস্তা ঝিনুক জব্দ, পরে নদীতে অবমুক্ত

বনবিভাগের অভিযানে সুন্দরবন থেকে অবৈধভাবে সংগৃহিত ৭৭ বস্তা ঝিনুক সাতক্ষীরার শ্যামনগর থেকে জব্দ করা হয়েছে। উপজেলার নওয়াঁবেকি এলাকা থেকে গতকাল শুক্রবার বিকালে এসব ঝিনুক জব্দ করা হয়। পরে ঝিনুক গুলো সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত কারা হয়। বনবিভাগ জানায়, সুন্দরবন থেকে অবৈধভাবে কুড়িয়ে আনা বিপুল পরিমাণ ঝিনুক নওয়াঁবেকি এলাকা থেকে পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান ৭৭ বস্তা ঝিনুক জব্দ করা হয়। তবে, বনবিভাগের সদস্যরা এসময় ঝিনুক পাচাকারী চক্রের কাউকে আটক করতে সক্ষম হননি। বনবিভাগের সদস্যরা পরে ঝিনুকগুলো সুন্দরবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করেন।ঝিনুক অবমুক্ত করার সময় সেখানে উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ, মুন্সীগঞ্জ বন টহল ফাঁড়ির ইনচার্জ মোস্তফা জাহিদ, সাতক্ষীরার বনমামলা পরিচালক ফরেস্টার জিয়াউর রহমান, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি এমএ হালিম, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সজল দ্বীপ জানান, অবৈধভাবে সংগ্রহ করা ঝিনুক গুলো উদ্ধার করার পর বন আদালত এর আদেশক্রমে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে সেগুলোকে পুনরায় প্রাকৃতিক আবাসস্থল সুন্দবনের মালঞ্চ নদীতে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত