
গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকালে ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা এই কর্মসূচির আয়োজন করে।
মিছিলটি নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শান্তি মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে শান্তি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ বক্তব্য রাখেন- চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ ও অ্যাডভোকেট গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ শহর ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।