ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন

প্রধানমন্ত্রী দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি বলেছেন, ইতিহাসকে বিকৃতি করার একমাত্র দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তারা নিজেদের মতো ইতিহাস তৈরি করে। যারা ইতিহাস চর্চা করে তাদেরকেই ইতিহাস বিকৃতির মোকাবিলা করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার উত্তরাঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করেছে। তারা বিগত ১৭ বছরে দেশের সম্পদ লুটেপুটে খেয়েছে। তাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনৈতিক অবস্থা থেকে দেশকে টেনে তোলার জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সরকার পিছিয়ে পড়া উত্তরাঞ্চলের উন্নয়নসহ পুরো দেশে সুষম উন্নয়ন করবে। তিনি বলেন, বগুড়ায় এক সময় সিরামিক কারখানা , জামিল গ্রুপ অব ইনডাষ্ট্রিজসহ বহু শিল্প প্রতিষ্ঠান ছিল। কিন্তু সেগুলো ৭২-২৫ সময়ে ধ্বংস করেছে। তিনি আরো বলেন, এ সরকারের ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সোলার এনার্জি উৎপাদনের টার্গেট দিয়েছেন প্রধান মন্ত্রী। এ লক্ষ্য অর্জনে কাজ শুরু হয়েছে। আশা করি টার্গেট পূরণ হবে। তিনি স্থানীয় এনজিও টিএমএসএস প্রধানকে সোলার এনার্জি উৎপাদনের পরামর্শ দেন। মন্ত্রী গতকাল শনিবার বগুড়ার পাঁচ তরকা হোটেল মম ইন এ উত্তরাঞ্চলের পাঁচ জেলা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়ন, সমস্যা , সম্ভাবনা ও করনীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিতির বক্তব্যে এসব কথা বলেন। বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যান সংস্থা আয়োজিত এ সেমিনারে পসভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডাঃ সিএম ইদ্রিস। সংগঠনের সাধারন সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলারের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নেতা ডাঃ মতিউর রহমান ।

বিশেষ অতিথির বক্তব্যে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, উত্তরাঞ্চলের এই পাঁচটি জেলা দীর্ঘ ২০ বছর অবহেলিত ছিল। এসব জেলার উন্নয়নে বর্তমান সরকার পরিকল্পিতভাবে কাজ করছে। পর্যায়ক্রমে এ অঞ্চলের সব উন্নয়ন চাহিদা পূরণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো দেশে সুষম উন্নয়ন করছেন। বিশেষ অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, বগুড়া আন্তর্জাতিক বিমান বন্দর হলে বিদেশী বিনিয়োগ আসবে । বগুড়ায় বড় বড় অফিস হচ্ছে। এরপর বগুড়া আরো এগিয়ে যাবে। সেমিনারে বক্তব্য দেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান, গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার নজরুল ইসলাম, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেস, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডা. ফজলুর রহমান সাইদ, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আইনুল হক, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক একে এম আহসানুল হক তৈয়ব জাকির, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এবং টিএমএসএসের নির্বাহী পরিচালক ড. হোসনে আরা বেগম।

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মাজেদুর রহমান প্রশাসনিক বিকেন্দ্রীকরণের স্বার্থে উক্ত ৫ জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের দাবি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বেল্লাল হোসাইন । শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার উপদেষ্টা ডাঃ এএইচএম মশিহুর রহমান। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ জন স্বনামধন্য অধ্যাপক ও গবেষকএবং বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত