
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার ভাঙ্গুড়ায় গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে রোটারি ক্লাব অফ ঢাকা লিজেন্ড এর আয়োজনে ভাঙ্গুড়া উপজেলার প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ এবং ঔষধি প্রজাতির মোট ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক ও প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের সভাপতি মোঃ শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে ও শাকিল আহমেদ সজিব’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম চেয়ারপারসন রোটারিয়ান ফারজানা আক্তার।
এসময় ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান, সেন্টার ফর পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস) ঢাকার পরিচালক কৃষিবিআতাউর রহমান, দেলোয়ার হোসেন, সাবেক কমিশনার শহিদুল ইসলাম, দিলপাশার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই, প্রিজম প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলের পরিচালক রাসেল আহমেদ মোল্লা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।