ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পিকআপের ধাক্কায় নিহত এক

পিকআপের ধাক্কায় নিহত এক

কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব আঞ্চলিক মহাসড়কের গজারিয়া বাজারসংলগ্ন এলাকায় মাছবাহী পিকআপের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার বিকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিম মিয়া (৫৬) কটিয়াদী উপজেলার উত্তর লোহাজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত রুসমত আলীর ছেলে। তিনি পেশায় জাল বোনার কারিগর ছিলেন।স্থানীয়রা জানায়, গ্রামের সংযোগ সড়ক থেকে সাইকেল নিয়ে মূল সড়কে ওঠার সময় দ্রুতগতির একটি মাছবাহী পিকআপ হাসিম মিয়ার সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত সাইকেল আরোহীকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া জানান, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত