ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড : নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষতি

বিস্কুট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড : নগদ টাকাসহ প্রায় ৯ লাখ টাকার ক্ষতি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন মদনা বাজারে রাজধানী ফুডস নামক একটি বিস্কুট ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, ময়দা, ভোজ্যতেল, চিনি ও কারখানার বিভিন্ন মালামাল সহ প্রায় ৯ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল সোমবার রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে উপজেলার মদনা - পার কৃষ্ণপুর ইউনিয়নের মদনা বাজারস্থ রাজধানী ফুডস নামক একটি বিস্কুট ফ্যাক্টরিতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহার শিখা মুহূর্তের মধ্যে ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। এরপর এলাকাবাসী দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কারখানাটিতে তেল, তেলজাতীয় জিনিস মজুদ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। তবে ফায়ার সার্ভিস সঠিক সময় ঘটনাস্থলে উপস্থিত না হলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আমি ঘটনাটি শুনেছি। দর্শনা ফায়ার সার্ভিস স্টেশন এর কর্মকর্তা মাসুদুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের কারণ যারা যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত