
জেলার কাটাখালী থানার চাঞ্চল্যকর ফরিদা হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো. বাবলু সরকারকে (৪৫) ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব। বাবলু কাটাখালী থানার হরিয়ান পূর্বপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিক সরকারের ছেলে। গতকাল সোমবার দুপুরে র্যাব-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি এবং র্যাব-৬, সিপিসি-৩, যশোরের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় যশোরের রাজারহাট এলাকায় অভিযান চালিয়ে বাবলু সরকারকে গ্রেপ্তার করে।