ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

মধুখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

মধুখালীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে ফরিদপুরের মধুখালী উপজেলা পূবালী ব্যাংক পিএলসি মধুখালী শাখা কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মধুবন শপিংমল কমপ্লেক্স এ অবস্থিত ক্যাশলেস ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শেখ মারুফ হাসান সহকারী মহাব্যবস্থাপক এবং আরআরএম, পূবালী ব্যাংক পিএলসি, আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর এবং মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদেও সভাপতি জনাব আবুল বাশার (বাদশা)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, কানাইপুর শাখার ব্যবস্থাপক জনাব শাহজাহান শেখ এবং কানাইপুর বাজারের ব্যবসায়ী ও গ্রাহকরা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি মধুখালী শাখার ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার জনাব আইরিন পারভীন । ক্যাম্পেইন উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাহকদেও মধ্যে উৎসাহ প্রদানের লক্ষ্যে এ র‌্যালীটি ব্যাংক থেকে শুরু করে ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে মধুখালী বাজারের বিভন্ন গলি প্রদক্ষিণ শেষে ব্যাংক ভবনে এসে শেষ হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত