ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রাঙামাটিতে জুলাই শহিদ দিবসের আলোচনা

রাঙামাটিতে জুলাই শহিদ দিবসের আলোচনা

জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে রাঙামাটি বায়তুশ শরফ আদর্শ জব্বারিয় আলিম মাদ্রাসায় শহিদদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সামশুল আরিফিন এর সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব মোহাম্মদ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক চৌধুরী হারুনুর রশীদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুর কাশেম, বায়তুশ শরফ কমপ্লেক্সের সুপার মাওলানা সাইদুর রহমান। আলোচনায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুন করে আলোর পথ দেখেছে। দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার আর বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। এদেশের ছাত্র জনতা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন শুরু হয়ছিলো তা পরিণত হয় গণআন্দোলনে। সে আন্দোলনে পতন হয় স্বৈরাচার সরকারের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত