ঢাকা বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি

সর্বোচ্চ মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। জুন ও জুলাই এই দুইমাসের কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক দেয়া হয়। গতকাল সোমবার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা ওসি মোহাম্মদ আলীর হাতে তুলে দেয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ মনিরুজ্জামান।

ওই সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে বিশেষ সম্মাননা অর্জনের পর ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারদের, কক্সবাজার সদর মডেল থানার সহকর্মীদের, কমিউনিটি পুলিশের সদস্যদের এবং দিকনির্দেশনা প্রদানকারি সকল ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সম্মাননা পাওয়ার পর তিনি বলেন, অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। সমাজটাকে যে কোনো মূল্যে মাদকমুক্ত করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত