
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কক্সবাজার জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের প্রতিনিধি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক নাজিম উদ্দীন। গতকাল মঙ্গলবার পর্যটন নগরী কক্সবাজারের একটি রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে অনুরোধ করা হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন দেশের সাংবাদিকদের স্বার্থে সুরক্ষা আইনের পাশাপাশি তালিকা প্রণয়ন জরুরি। অবিলম্বে সরকারকে এ উদ্যোগ গ্রহন করতে আহ্বান জানানো হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কক্সবাজার জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান, সহ-সভাপতি এম জাহেদ চৌধুরী, সহ-সভাপতি শফিকুল ইসলাম ভুঁইয়া ও যুগ্ম সম্পাদক আব্দুর রহিম। সভায় উপস্থিত ছিলেন- উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল বাহার চৌধুরী, সমুদ্র কন্ঠের চিফ রিপোর্টার মহিউদ্দিন মাহি, টেকনাফ শাখার সাধারণ সম্পাদক আরাফাত সানি, মহেশখালী শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান খান, পেকুয়া শাখার সদস্য রেজাউল করিম, নাজিম উদ্দীন, মো. ইলিয়াস, চকরিয়া শাখার সদস্য সেলিম উদ্দিন, কক্সবাজারের সদস্য মো. আরিফ, বান্দরবান জেলা শাখার হেলাল উদ্দিন, গ্রীণ টিভির প্রতিনিধি নুর হোসেন প্রমুখ।