
চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় সাম্প্রতিক সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উদ্ধার, ত্রাণ বিতরণ, পুনর্বাসনসহ সকল কার্যক্রম সমন্বয় ও তদারকির বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রি অনিন্দ্য ইসলাম অমিতকে দায়িত্ব দেয়া হয়েছে ১০ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বন্যা পরিস্থিতির ফলে ক্ষয়ক্ষতির পরিসর, স্থানীয় প্রশাসনের নিকট মজুদ ত্রাণ সামগ্রি এবং উদ্ধার কার্যক্রম মূল্যায়ন। উপর্যুক্ত কার্যক্রমে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা, জেলা ও স্থানীয় প্রশাসন এবং বাহিনীসমূহের কাজের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ প্রদান ও সমন্বয় সাধন নিশ্চিতকরণ। বন্যাকবলিত এলাকার ক্ষয়ক্ষতি নিরূপণ ও পুনর্বাসন পরিকল্পনা প্রণয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান। সংশ্লিষ্ট এলাকায় ত্রাণ সামগ্রির পর্যাপ্ততা নিশ্চিতকরণের জন্য দ্রুত কার্যক্রম গ্রহণ ও তত্ত্বাবধান। বন্যা পরিস্থিতি ও গৃহীত কার্যক্রম সম্পর্কে সময়ে সময়ে সরকারকে অবহিত করা।