
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন, অপরাধ প্রতিরোধ এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। উপস্থিত সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য, উপজেলা পরিষদের বিভিন্ন চেয়ারম্যান, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা উপস্থিত ছিলেন।