
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের খরস্রোতা পাহাড়ি গুমুরিয়া (দালদাম) নদীর তীব্র ভাঙন থেকে শতবর্ষের ঐতিহ্যবাহী ডুমনিকুড়া আদিবাসী গ্রামকে রক্ষার দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে কারিতাস সিএমএলআরপি প্রকল্পের আয়োজনে মতবিনিময় সভায় সিএমএলআরপি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পাষ্টার নিবেশ রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য-সহকারী শাহরিয়া হাসান শুভ। বিশেষ অতিথি ছিলেন ডুমনিকুড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি প্রণালী রেমা, সাংবাদিক নাঈম আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস হালুয়াঘাট উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা সুরঞ্জন রাকসাম।
গ্রামটির পাশদিয়ে বয়ে যাওয়া খরস্রোতা পাহাড়ী নদী গুমুরিয়া, দালদাম নদীর ভাঙ্গনের ফলে প্রায় ১০০০ থেকে ১২০০ লোকের বসবাস উপযোগী গ্রামটি আজ চরম হুমকির মুখে পড়েছে।