
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমিতে ধান রোপণ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে উপজেলার সুখিয়া ইউনিয়নের চরপলাশ পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক শফিকুল ইসলাম (৪০) ওই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল থেকে নিজের জমিতে ধান রোপণ করছিলেন শফিকুল ইসলাম। বিকেল সাড়ে ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে।