ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

রংপুরে পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রংপুরে পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রংপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে নগরীর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রংপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, জননিরাপত্তা এবং পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদসহ আরপিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

মতবিনিময় সভায় সাংবাদিকরা বিভিন্ন বিষয় তুলে ধরলে পুলিশ কমিশনার সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত