ঢাকা বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

হাসপাতাল ছাড়লেন আহত পাঁচ বনকর্মী

হাসপাতাল ছাড়লেন আহত পাঁচ বনকর্মী

কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমি দখল করে রোপিত পানের বরজ উচ্ছেদ অভিযান গিয়ে স্থানীয় বিএনপি নেতার নেতৃত্বে সংঘবদ্ধ হামলার শিকার ৫ বনকর্মী হাসপাতাল ছেড়ে কর্মস্থলে ফিরেছেন। গতকাল বুধবার সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন ঝিলংজা বিট কর্মকর্তা কামরুজ্জামান শোভন।

এদিকে গতকার বুধবার সকালে সহকারী বন সংরক্ষক, টেকনাফ ও উখিয়া দায়িত্বরত ( এসিএফ) মো. মনিরুল ইসলামের নেতৃত্ব একদল বনকর্মী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এসময় রাজারকুল রেঞ্জ কর্মকর্তা অভিউজ্জামান, কক্সবাজার রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম, লিংকরোড স্টেশন কর্মকর্তা বিকাশ দাসসহ অর্ধশত বনকর্মী উপস্থিত ছিলেন।

সহকারী বন সংরক্ষক, টেকনাফ ও উখিয়া দায়িত্বরত ( এসিএফ) মো. মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনের সত্যাতা নিশ্চিত করে বলেন, রেঞ্জ কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর হামলার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি প্রতিবেদন আকারে উধ্বর্তন মহলে প্রেরন করা হবে।

প্রসঙ্গত, গত সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া এলাকায় বনকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে।

এতে রামুর পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম, বনরক্ষী হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, কর্মচারী মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিম (ইআরটি) সদস্য মিজানুর রহমান আহত হন। আহত রেঞ্জ কর্মকর্তা শরীফুল আলম বলেন, সংরক্ষিত বনভূমি দখল করে পানের বরজ নির্মাণের অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছিল।

এ সময় স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন, নাজির হোসেন ও সাহাব উদ্দিনের নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বনকর্মীদের ওপর হামলা চালায়।

এতে তিনি নিজেসহ পাঁচজন আহত হন। এই ঘটনা নিয়ে ১৭ জনের নাম উল্লেখ করে ১০৭ জনের বিরুদ্ধে রামু থানায় মামলা করা হয়।রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, বনকর্মীদের উপর হামলায় ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত